বিদায়ের আগে ইরাক ও আফগানিস্তান থেকে আরও মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন মিডিয়ায় এ খবর প্রকাশ করা হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান থেকে আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনাসংখ্যা প্রায় ৫ হাজার থেকে ২ হাজার ৫শ’ তে নামিয়ে আনা হবে। আর ইরাকে সেনাসংখ্যা ৩ হাজার থেকে কমিয়ে করা হবে ২ হাজার ৫শ।
২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে হামলা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। তারপর থেকে দুই দেশে দীর্ঘমেয়াদি যুদ্ধ করে যুক্তরাষ্ট্র।
একপর্যায়ে এ দুটি দেশে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেও চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি ওয়াশিংটন।
বর্তমানে আফগানিস্তানে পাঁচ হাজার ও ইরাকে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। দেশ দুটিতে আড়াই হাজার করে সেনা রাখার উদ্যোগ নিচ্ছেন বিদায়ী ট্রাম্প।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
