নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন তার জামাতা এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছে বলে আজ রোববার খবর প্রকাশ করেছে। জ্যারেড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার স্বামী।
এর আগে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এমন খবর প্রকাশ পেলে ট্রাম্প মন্তব্য করেন, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন বাইডেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন শেষ হতে এখনো অনেক দেরি।’
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গণতন্ত্রের দাবি ও মার্কিন জনগণের প্রাপ্য অনুযায়ী সত্যিকারের ভোট গণনা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্রামে যাবেন না। ভোট নিয়ে আগামীকাল সোমবার থেকে ট্রাম্প শিবিরের আইনগত লড়াই শুরু হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। বাইডেন ইতিমধ্যে তার চেয়ে বেশি ভোট নিশ্চিত করে ফেলেছেন। বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তার পরাজয় মেনে নেননি। তিনি পরাজয় মেনে নেবেন না বলে আগেই জানিয়েছেন। ভোটে কারচুপি ও ভোট গণনা বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকটি অঙ্গরাজ্যে ইতিমধ্যে তার পক্ষে মামলা করা হয়েছে।
জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রচার শিবিরের ডেপুটি ম্যানেজার কেট বিডিংফিল্ড গতকাল শনিবার রাতে বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার পর এখন পর্যন্ত বাইডেনের সঙ্গে ট্রাম্পের কোনো কথা বা যোগাযোগ হয়নি। দুই পক্ষের প্রচার শিবিরের প্রতিনিধিদের মধ্যেও কোনো কথাবার্তা হয়নি।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
