আগামীকালের নির্বাচনে ‘এগিয়ে থাকার’ আভাষ পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার নিউজ পোর্টাল অ্যাক্সিওসে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ট্রাম্প তার ঘনিষ্টজনদের বলেছেন— মঙ্গলবার রাতে যদি ‘এগিয়ে থাকার’ আভাষ পান তাহলে আনুষ্ঠানিকভাবে ফল জানানোর আগেই তিনি নিজেকে বিজয়ী বলে ঘোষণা দিবেন।
ট্রাম্পের এ মন্তব্য শুনেছেন এমন তিনটি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি রাজ্য আগামী ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরের পর। এমন পরিস্থিতিতে নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন লেগে যেতে পারে।
কিন্তু, ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা দিতে।
গতকাল রোববার ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার গণমাধ্যমকে বলেন, যদি ভোটের পর ফল পাল্টে যাওয়ার আভাষ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ডেমোক্রেটরা নির্বাচনের ফল ‘চুরি’ করেছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
