বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন পরে পরীক্ষায় যার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
রোববার এক টুইটে তেদ্রোস নিজেই এমনটি জানিয়েছেন। তারপর থেকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন তিনি।
তার মধ্যে উপসর্গের কোনো লক্ষণ দেখা যায়নি এবং তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।
টুইটে তিনি বলেছেন, “আমি পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসা এক ব্যক্তির সংস্পর্শে ছিলাম বলে শনাক্ত হয়েছি। আমি ভালো আছি, কোনো উপসর্গও নেই। ডব্লিউএইচওর গাইড লাইন মেনে আসছে কিছু দিন স্বেচ্ছা-কোয়ারেন্টিনে থাকবো আর বাড়ি থেকে কাজ করবো।”
বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির লড়াইয়ের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তেদ্রোস।
গত বছরের শেষ দিকে চীনে ভাইরাসটি আবির্ভূত হওয়ার পর থেকে কোভিড-১৯ মহামারীতে বিশ্বব্যাপী প্রায় ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
