দীর্ঘ সময়ের রিপাবলিকান সিনেটর প্রয়াত জন ম্যাককেইনের স্ত্রী সিনডি ম্যাককেইন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টুইটারে সিনডি ম্যাককেইন দেশটির বিরোধী দল ডেমোক্রেট পার্টির নেতা বাইডেনের প্রতি সমর্থনের বিষয়টি প্রকাশ করেন।
সিরিজ টুইটে সিনডি ম্যাককেইন জানান, আমার স্বামী জন একটি আদর্শ মেনে চলতেন: সেটি হলো ‘দেশ আগে’। আমরা রিপাবলিকান কিন্তু তাদের আগে আমরা আমেরিকান। নভেম্বরের নির্বাচনে একজন প্রার্থীই আছেন যিনি জাতি হিসেবে আমাদের আদর্শকে ধারণ করেন এবং তিনি জলেন জো বাইডেন।
সিনডি ম্যাককেইন আরও বলেন, অনেক বিষয়ে বাইডেনের সাথে আমার দ্বিমত রয়েছে। ম্যাককেইনের সঙ্গেও বাইডেনের নানা বিষয়ে গঠনমূলক তর্ক হয়েছিল। কিন্তু বাইডেন ভালো এবং সৎ। তিনি আমাদের দেশকে মর্যাদার সঙ্গে পরিচালনা করবেন।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
