বোনের পরিবারের রোষানলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার ভাতিজি মেরি এল ট্রাম্প আরও একটি নতুন অডিও ফাঁস করেছেন। সেই অডিওতে শোনা যায়, ট্রাম্পের বোন মেরিয়ানে ট্রাম্প বেরি তার ভাইয়ের পরিবার সম্পর্কে আপত্তিকর ভাষা ব্যবহার করছেন। জনপ্রিয় মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসি’র এক অনুষ্ঠানে শুক্রবার এ অডিও ফাঁস করেন ম্যারি। খবর ডেইলি মেইলের।
ছোট ভাইয়ের পরিবার নিয়ে ভাতিজির সঙ্গে কথোপকথনের ওই অডিওতে মেরিয়ানে বলেন, ট্রাম্পের কথার ঠিক নেই। এখন এক কথা বলে পরক্ষণেই তা অস্বীকার করেন। তার মুখ হাঁসের পশ্চাদদেশের মতো।
অন্য এক ক্লিপে তাকে বলতে শোনা যায়, ট্রাম্প শুধু নিজেকে ছাড়া কখনও অন্যের জন্য ভাবেন না তিনি জনগণকে না দেখিয়ে কিছু করেন না। আর যদি কিছু করেন, তখন বলবেন, দেখ আমি কী করলাম। আমি চমৎকার নই? একেবারেই ছোট মনের মানুষ। জীবনে কেবল একবার গির্জায় গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, একের পর এক বিস্ফোরক সব মন্তব্য বেরিয়ে আসছে ট্রাম্পকে নিয়ে। তার ৮৩ বছর বয়স্ক বড় বোন মেরিয়ানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। । ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে নিউ জার্সি ডিস্ট্রিক্ট কোর্টের প্রথম বিচারক ছিলেন তিনি।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
