মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছর শেষ হওয়ার আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে পাওয়া যাবে না। যখন আমেরিকা জুড়ে করোনা ভাইরাসের মহামারী দিন দিন খারাপ হচ্ছে তখন প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করলেন। খবর পার্স টুডে’র।
ট্রাম্প বলেন, ‘আমি খুবই ইতিবাচক কিছু শুনেছি। চলতি বছরের শেষ দিকে আমরা মনে করি খুব ভালো একটা অবস্থানে থাকব।’ করোনা ভাইরাস মোকাবেলার সম্ভাব্য ভ্যাকসিন সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন। করোনা ভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। আমেরিকার জনগণ মনে করেন করোনা মোকাবেলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল পদক্ষেপ রয়েছে।
নর্থ ক্যারোলাইনার মরিসভিলের ফুজি ফিল্ম প্লান্ট পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আমেরিকার জনগণ সঠিক কাজ করবে বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করবে, জনসমাগম এড়িয়ে চলবে এবং উপযুক্ত সময়ে মাস্ক পরবে।’ ফুজি ফিল্ম পরিদর্শনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাস্ক পরেন। এর আগে তিনি ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার পরিদর্শনের সময় প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক ব্যবহার করেন।
More Stories
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
