কাতারভিত্তিক আল জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেফতার করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
শুক্রবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট তাকে গ্রেফতার করে স্থানীয় সময় ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে।
এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট ১২ জুলাই এক প্রতিবেদনে জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ।
More Stories
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।...
