স্বদেশি প্রবাসীকে হত্যার দায়ে সিঙ্গাপুরে ১৫ বছরের কারাদণ্ড হয়েছে মানিক মিয়া নামের এক বাংলাদেশি নাগরিকের। নিষিদ্ধ সিগারেটের অবৈধ ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে বছর চারেক আগে প্রতিদ্বন্দ্বী মুনশি আব্দুর রহিম নামের আরেক বাংলাদেশিকে তিনি খুন করেন।
সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় দৈনিক স্ট্রেইট টাইমস সোমবার জানিয়েছে, গত জানুয়ারিতে এই মামলার শুনানি শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত ১১ দিন শুনানি হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর ৩১ বছর বয়সী মানিকসহ মোট চারজন আব্দুর রহিমকে ধাওয়া করেন। তিনি মাটিতে পড়ে গেলে দা দিয়ে কোপ দেন।
তুতাস সাউথ অ্যাভিনিউ-১’র একটি মাঠে এই ঘটনা ঘটে।
মানিকের আইনজীবীর দাবি, এই হত্যার ঘটনায় তার মক্কেল অনুতপ্ত। পাশাপাশি তিনি পুলিশকে তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
কিন্তু বিচারক তার পর্যবেক্ষণে বলেন, শুনানিতে কখনোই মানিককে তার অনুতপ্ত বলে মনে হয়নি। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৪টি বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
