মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৯০ হাজার ২৬৭ জন। যার মধ্যে মারা গেছেন এক লাখ ২২ হাজার ৬৮১ জন। এখন দেশটিতে বর্ণবাদ বিরোধী মনোভাব তুঙ্গে। সময়টা যেন অনুকূলে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আসছে নভেম্বরে আবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন।
সম্প্রতি এসব নিয়েই ডেকেছিলেন বিশাল এক জনসভা। সেই জনসভার আসন ফাঁকা দেখেই হতাশ হন ট্রাম্প। সেই হতাশ নিয়ে ফেরা ট্রাম্পের একটি ভিডিও ভাইরালও হয়েছে।
জানা গেছে, সোমবার (২২ জুন) ওকলাহোমার টালসায় বিশাল সভার ডাক দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সভায় প্রায় অর্ধেকের কাছাকাছি আসনই ফাঁকা ছিল। কিছু সমর্থকদের উপস্থিতিতেই ভাষণ দেন ট্রাম্প। সমর্থকদের উপস্থিতির অভাবে শুরু থেকেই সভার ছন্দ কেটে গিয়েছিল।
সভার শেষে হোয়াইট হাউজে ফিরতে বিমানের মাধ্যমে এয়ারপোর্টে নামেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই সময় ভাইরাল ভিডিওটি ধারণ করা হয়।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প গলায় ঝোলানো লাল টাই খুলে ফেলেছেন। হাতে তার সভার চিরাচরিত লাল টুপি।মুখে ক্লান্তি ও হতাশার ছাপ স্পষ্ট।
মার্কিন প্রেসিডেন্টের সেই হতাশ মেজাজে হেঁটে যাওয়ার দৃশ্য হয়তো বিশ্বের এক অনন্য নজির হয়ে থাকবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
