গত ৯ জুন ২০২০ লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশের মুক্তি চত্বরে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এক বিক্ষোভ প্রদর্শনী হয়েছে। পুলিশ হেফাজতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।
কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশী একত্রিত হয়ে ৮ মিনিট ৪৩ সেকেন্ড হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েডের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ‘ইউ ক্যান্ট বিরিদ’ সহ বৈষম্যের বিভিন্ন স্লোগান দিয়ে ‘ব্লাক লাইফ ম্যাটার’ মুভমেন্টের প্রতি সমর্থন জানায়।
বাফার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, আমেরিকার মত উন্নত দেশে বর্ণবৈষম্যের বিচরণ দুঃখজনক।
উল্লেখ্য, গত ২৫ মে মিনেপোলিসে শ্বেতাঙ্গ এক পুলিশ অফিসার গলায় হাঁটু চেপে শ্বাস রোধ করে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে হত্যা করে। এ ঘটনায় জড়িত ছিলেন আরও তিন পুলিশ সদস্য। মৃত্যুর সময় ফ্লয়েড বার বার বলছিলেন- “আমি নিশ্বাস নিতে পারছি না।”
এ সময় একজন ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেখানকার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের করা ভিডিও ফুটেজে হত্যার দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
সেকেন্ড ডিগ্রি খুনের অভিযোগ আনা হয় পুলিশ কর্মকতা ডেরেক শভিনের বিরুদ্ধে। আর বাকিদের বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ আনা হয়। এমন নির্মম ঘটনায় মিনিয়াপোলিসের পুলিশ ডিপার্টমেন্ট ভেঙে নতুন করে সাজানোর ঘোষণা আসে।
অপরদিকে, ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুন। এই প্রতিবাদ মিছিল গণ্ডি ছাড়িয়ে কানাডা, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়েছে।
More Stories
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।...
রিয়াদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে...
