লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা দুই মামলায় তিন মানবপাচারকারীর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় দুই মানবপাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এই রিমান্ড মঞ্জুর এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও লিয়াকত আলী ওরফে লেকু শেখ। জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকির একই মামলার আসামি। আর লেকু শেখ অপর মামলার আসামি।
জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এস এম গফফারুল আলম।
অন্যদিকে লেকু শেখের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদনন্তকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মিয়া।
লেকু শেখের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। কিন্তু অপর দুই আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
অপরদিকে কারাগারে যাওয়া দুই আসামি হলেন হযরত আলী ও নাজমুল হাসান। তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) লিয়াকত আলী। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ মামলায় গত রোববার সুজন মিয়া নামের এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে পল্টন থানার আরেক মামলায় মাহবুবুর রহমান ও সাহিদুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে। পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।
More Stories
‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি এই প্রস্তাবকে ‘উদারতা’ হিসেবে প্রচার...
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে : নাহিদ ইসলাম
রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার...
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী
কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরান যুদ্ধের...
জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ-এর প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং এটি বাস্তবায়নে জাতি ও জনগণের কাছে দেওয়া...
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক
ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার...
