প্রায় আড়াই মাস পর ৫ জুন পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারার দেশ সৌদি আরবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৫ মার্চের পর দেশটিতে শপিংমলসহ সব অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
সেই সঙ্গে দেশটির সব মসজিদে নামাজ আদায় করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু দুই পবিত্র মসজিদ; মসজিদে হারাম ও মসজিদের নববিতে সীমিত পরিসরে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু ছিল। তবে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।
গত ৩১ মে থেকে ধাপে ধাপে লকডাউন এবং কারফিউ শিথিলের পাশাপাশি মসজিদসমূহ খুলে দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কয়েকটি নীতিমালা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে পবিত্র এ নামাজ আদায় করতে মুসল্লিদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করার এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হতে দেখা যায় দেশটিতে অবস্থিত মসজিদসমূহে। মুসল্লিদের মনে এক আনন্দের শিহরণ লক্ষ্য করা হয় যেন কোনো কিছু হারিয়ে আবার ফিরে পাওয়ার আনন্দ।
মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ জায়নামাজ সাথে জুমার নামাজ আদায় করেন। কেননা আল্লাহ্ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন (জুমার) নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝ।’ (সুরা জুমুআ,)
পবিত্র হাদিস শরিফেও জুমার নামাজের ওপর গুরুত্বারোপ করে হজরত নবি কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বীনা কারণে পরপর তিন জুমার নামাজ আদায় করা থেকে বিরত থাকবে, আল্লাহর তাআলা তার ক্বলব (অন্তর) মোহরাংকিত করে দেবেন।
হাদিসে আরো বর্ণিত আছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘শুক্রবার দিন মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা অবস্থান করে এবং (জুমার নামাজের) আগমনকারীদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করতে থাকে। অতঃপর ইমাম যখন (মিম্বরে) বসেন, তারা লেখাগুলো গুটিয়ে নেয় এবং জিকর (খুতবা) শোনার জন্য চলে আসে।
মসজিদে যে আগে আসে, তার উদাহরণ সে ব্যাক্তির মতো যে একটি উট কোরবানি করেছে। তার পরবর্তীজনের দৃষ্টান্ত তার মতো যে একটি গাভী কোরবানি করেছে। তার পরবর্তীজনের দৃষ্টান্ত তার মতো যে একটি ভেড়া কোরবানি করেছে এবং তার পরবর্তীজনের দৃষ্টান্ত তার মত যে একটি মুরগি দান করেছে। পরবর্তীজনের দৃষ্টান্ত তার মত যে একটি ডিম দান করেছে।’ (মুসলিম, হাদিস নং: ২০২১)
জুমার নামাজ আদায়ান্তে কিছু মুসল্লি বলেন, আড়াই মাস পর জুমার নামাজ আদায় করতে পেরে খুব খুশি লাগছে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। সর্বপ্রথম মহান আল্লাহর শাহি দরবারে দু’হাত তুলে অবনত মস্তকে শোকরিয়া আদায় করছি।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
