গত ২৫ মে ২০২০ বালার চেয়ারম্যান নির্বাচন কমিশনার ডা: সিরাজুল্লাহ’র প্রেরিত ই-মেইলের মাধ্যমে জানা যায় যে, বালার সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ আগামী ৭ জুন (রবিবার) ২০২০।
চেয়ারম্যান নির্বাচন কমিশনার আরও জানান যে, ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির প্যানেল জমা পড়েছে। যেহেতু কোন পদের জন্য দুজন প্রতিদ্বন্দ্বির নাম জমা পড়েনি সেহেতু নির্বাচনের জন্য কোন স্থান নির্দ্ধারণ করে ভোটের ব্যবস্থা করা হচ্ছে না।
যাদের নাম আগামী ২০২০-২০২২’র জন্য জমা পড়েছে তারা হলেন-
আবু হানিফা- প্রেসিডেন্ট, সৈয়দ এম হোসেন- প্রেসিডেন্ট ইলেক্ট। রেজাউল করিম রেজা- ভাইস প্রেসিডেন্ট। দেওয়ান জামির- জেনারেল সেক্রেটারি, মাকসুুদা ইয়াসমিন- জয়েন্ট জেনারেল সেক্রেটারি, পলাম আহম্মেদ- কোষাধক্ষ্য, কাজী নাজির আহমেদ কালচারাল সেক্রেটারি, আবুবকর হোসেন সিদ্দিক ইনফরমেশন সেক্রেটারি, মোহম্মদ রহমান- লিটারেরী সেক্রেটারি, আহতাসামুল হক- মেম্বর সেক্রেটারি, জি এম বুলবুল- অরগানাইজিং সেক্রেটারি, কাবেরী রহমান- সোসাল সারভিজ সেক্রেটারি, মোহম্মদ রাজিব সরকার- স্পোর্টস সেক্রেটারি, নজরুল ইসলাম ফাহিম- ওয়েব সেক্রেটারি, নার্গিস আহমেদ- ওমেন এ্যাফিয়ারস সেক্রেটারি।
নির্বাচনকে কেন্দ্র করে কারও কোন প্রশ্ন থাকলে ই-মেইলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা: সিরাজুল্লাহ অথবা নির্বাচন কমিশনের সদস্য আবুল সজল চৌধুরী (ম্যাকলিন) ও লস্কর মামুন এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে।
৭ জুন ২০২০ এর বালার নির্বাচনকে কেন্দ্র করে কমিউনিটিতে বৈধতার প্রশ্ন উত্থাপিত হয়েছে। কারণ বিগত ১৩ অক্টবর ২০১৮ সালের নির্বাচন কমিশনার ডা: সিরাজুল্লাহ (চেয়ারম্যান) ও আব্দুল সাজেদ চৌধুরী এবং লস্কর আল মামুন (সদস্য দ্বয়ের) নির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে সাইফ কুতুবি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ আগামী ২০২০-২০২২-র কার্যকরী কমিটির প্রেসিডেন্ট স্বয়ংক্রিয়ভাবে তিনিই হবেন। অথচ একই নির্বাচন কমিশন সংবিধা অনুযায়ী তার পদ কার্যকরী না করে জমাকৃত প্যানেলের প্রেসিডেন্টকে নির্বাচিত করতে যাচ্ছে দেখে কমিউনিটির মানুষ বিস্ময় প্রকাশ করেছে।
প্রবাস বাংলা প্রতিনিধি ইলেক্ট প্রেসিডেন্ট সাঈফ কুতুবির সাথে যোগযোগ করলে বিষয়টির সত্যতা প্রকাশ করেন।

২০১৮-২০২০-এর নির্বাচন কমিশন কতৃক ঘোষিত কার্যকরী কমিটির কপি প্রকাশ করা হল।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
