করোনার মধ্যেই আফ্রিকার দেশ কঙ্গোতে নতুন ইবোলাভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর এমবান্দাকায় নতুন ইবোলা মহামারী ঘোষণা করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ভাইরাসটির চলমান প্রাদুর্ভাবের মধ্যেই পূর্বদিকে এক হাজার কিলোমিটারের মধ্যে একই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লঙ্গোন্ডো বলেন, এমবান্দাকায় চারজন মারা গেছেন। রাজধানী কিনশাসায় জাতীয় বায়োমেডিক্যাল পরীক্ষাগারে তাদের নমুনা পজেটিভ এসেছিল।
সাংবাদিকদের লঙ্গোন্ডো বলেন, এমবান্দাকাতে আমাদের একটি নতুন ইবোলা মহামারী রয়েছে। আমরা খুবই দ্রুত সেখানে তাদের জন্য ভ্যাকসিন ও ওষুধ পাঠাব।
এই প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস। তিনি এক টুইট বার্তায় বলেন, এই প্রাদুর্ভাব আমাদের স্বরণ করিয়ে দেয় মানুষ শুধুমাত্র কোভিড-১৯ মহামারী মোকাবেলা করছে না।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
