দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৮ জন ঢাকার ভেতরের ও ১৪ জন ঢাকার বাইরের। এছাড়াও তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ ১০ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৯৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬০২ জনে।
More Stories
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক
ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার...
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ...
প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও...
নিজেরসহ পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ
নিজেরসহ পরিবারের অন্য সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...
সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বুধবার রাতে...
