চীনে নভেল করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর শুলান শহরকে লকডাউন করে রেখেছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে সোমবার (১১ মে) এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে, ৪৫ বছর বয়সী এক নারী লন্ড্রি কর্মীর মাধ্যমে প্রথমে তার পরিবারের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। তারপর এক ধাক্কায় ওই শহরে ১১ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন। যাদের চীনের বাইরে ভ্রমণের কোনো ইতিহাস নেই।
এদিকে, নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে চীনের শুলান শহর লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরের সকল গণজমায়েতের স্থান বন্ধ ঘোষণা করে, বাসিন্দাদের নিজ বাড়িতেই অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বন্ধ করে রাখা হয়েছে গণপরিবহন।
অন্যদিকে, নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তোলপাড় চলছে। কীভাবে ওই নারী এতোদিন পর হঠাৎ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন তা নিয়ে সরব রয়েছেন চীনের নেটিজেনরা।
প্রসঙ্গত, শুলান শহরটি চীনের জিলিন প্রদেশে এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী। এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে, পর্যবেক্ষকদের ধারণা ভাইরাস সংক্রমণের ঘটনা সরকারিভাবে ধামাচাপা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায়।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
