সম্প্রতি উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের একটি অস্ত্রোপচারে হয়েছে। আর এরপর তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। আর এ জন্যই গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। যদিও এর আগে প্রত্যেকবারই দাদার জন্মদিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সবসময় উপস্থিত ছিলেন কিম জং উন।
যুক্তরাষ্ট্রের বেশ কিছু কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, অস্ত্রোপচারের পর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে দ্য ডেইলি এনকে’র প্রতিবেদনে বলা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের গোপনীয়তার কারণে কিমের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, কিমের অনুপস্থিতি নিয়ে যে ধারণা করা হচ্ছে সেটি সঠিক না। এ বছর ১৭ বার প্রেসিডেন্ট কিম জং উন জনসম্মুখে এসেছেন বলেও দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
