হংকংয়ে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে কুকুরের শরীরেও। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত দুইটি কুকুর শনাক্ত করা হল।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস জানায়, কয়েক দফা পরীক্ষার পর এক নারীর পোষা কুকুরের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ (এএফসিডি) এক বিবৃতিতে জানায়, পোক ফু লাম এলাকায় আক্রান্ত শেফার্ড প্রজাতির কুকুরটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই এলাকার অন্য একটি মিশ্র জাতের কুকুরও কোয়ারেন্টিনে আছে।
এর আগে চীনা নিয়ন্ত্রিত অঞ্চলটিতে পোমেরানিয়ান একটি কুকুরের মধ্যেও করোনার সংক্রমণ ঘটেছিল। ১৭ বছর বয়সী ওই কুকুরটিকে কয়েক দফা পরীক্ষা করা হয়।
পরবর্তীতে বাড়ি ফেরার তিনদিনের মাথায় কুকুরটি মারা যায়। সেটিই এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া বিশ্বের প্রথম কুকুর।
এদিকে এএফসিডি এক সতর্কবার্তায় কুকুর, বিড়ালসহ পোষা প্রাণীদের ধরার আগে ও পরে ভালোমতো হাত ধুয়ে নিতে পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে তাদের চুমু খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চীনা নিয়ন্ত্রিত অঞ্চল হলেও করোনা মোকাবিলায় প্রশংসিত হয়েছে হংকং। চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেলেও হংকংয়ে মারা গেছে মাত্র ৪ জন।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
