সম্প্রতি বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কতৃক বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র’র এক আহ্বায়ক কমিটি গঠন করেছে বলে সংবাদে প্রকাশ। আহ্বায়ক ড. রাব্বি আলম এ প্রসঙ্গে প্রবাস বাংলায় এক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন।
তিনি বলেছেন- তাকে আহ্বায়ক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ অনুমোদন দিয়েছে। তিনি প্রত্যেক অঙ্গরাজ্যে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের শাখা খুলবেন। ইতিপূর্বে যে সকল বঙ্গবন্ধু পরিষদ সৃষ্টি হয়েছে তা ‘নাল এণ্ড ভয়েড’।
প্রবাস বাংলা প্রতিনিধি সম্প্রতি ড. নূরুন নবীর সাথে টেলিফোনে সাক্ষথাকার গ্রহণ করে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ কোন সহযোগী এবং কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত নয়। এটি একটি স্বতন্ত্র সংগঠন। তার সাথে কেন্দ্রীয় কমিটির কোন সম্পৃক্ততা নেই বা ছিল না। বিগত ১৯৮৫ সালে দেশনেত্রী শেখ হাসিনা স্বয়ং যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ গঠন করে দিয়ে গেছেন। পরবর্তীতে ১৯৯৬ সালে আমি সভাপতি নির্বাচিত হই। সেই থেকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আমেরিকায় নিজস্ব ধারায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ক্যালিফোর্নিয়া সহ যে ৫টি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ খুলেছি তাও সম্পূর্ণ স্বায়ত্মশাসিত সংগঠন। কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত নয়। প্রত্যেকেই একে অপরের সাথে সিস্টার অরগানাইজেশন হিসেবে কাজ করছেন। কারও কর্মকাণ্ডের জন্য অন্যের কোন দায়বদ্ধতা নেই। প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শকে সুপ্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। নিয়ন্ত্রণ করা নয়। আমাদের সংগঠনের সঙ্গে অন্যকোন সংগঠন বা পরিষদের বিরোধ নেই বা সম্পর্ক নাই। আমরা অতীতের মত আমাদের কার্যাবলী চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত স্বয়ং নেত্রীর কাছ থেকে নির্দেশ আসে।
কেন্দ্রীয় কমিটি কতৃক বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রে তারা তাদের মত কাজ করবেন সেখানে আমাদের কোন বাধ্যবাধকতা নেই।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত সকল কর্মকাণ্ড যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন।
প্রবাসে সকল বঙ্গবন্ধু প্রেমিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, আগামী ২৮-২৯ মার্চ নিউ ইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ কনভেনশন হবে এবং ৪ এপ্রিল লস এঞ্জেলেসে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালন করা হবে বলে জানা গেছে।
এখানে আরও বিশেষ ভাবে উল্লেখ্য যে, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র কমিটির আহ্বায়ক ড. রাব্বি আলমের সাক্ষাৎকার গ্রহণ করাকে কেন্দ্র করে লস এঞ্জেলেসের কতিপয় ব্যক্তি প্রবাস বাংলার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। কিন্তু প্রবাস বাংলা ড. রাব্বি’র সাক্ষাৎকার গ্রহণ কালে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুন নবীর সাথেও সাক্ষাৎ করার প্রচেষ্টা করে কিন্তু তিনি তার প্রাপ্ত একুশে পদক গ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছিলেন বিধায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি নিউ ইয়র্ক আসার সাথে সাথে তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
সত্যের পক্ষে প্রবাস বাংলা, পক্ষ পাতিত্ব নয়, ঘটনা তুলে ধরাই আমাদের লক্ষ্য।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
