মার্কিন যুক্তরাষ্ট্রে এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে টেনেসি রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল এবং আশপাশের এলাকায় আঘাত হানে এই ঘূর্ণিঝড়।
রাজ্যের গভর্নর বিল লি বলেন, আমাদের রাজ্যে এটি একটি মর্মান্তিক দিন ও হৃদয় বিদারক ঘটনা। এ ঝড়ে ২৫ জন মারা গেছেন। রাজ্য জুড়ে অসংখ্য বাড়িঘর এবং কাঠামো ধ্বংস হয়ে গেছে।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হয়। এরপর ঘূর্ণিঝড়টি ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হয়।
মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পুতিনাম কাউন্টিতে ১৯ জন, উইলসন কাউন্টিতে তিনজন, ডেভিডসন কাউন্টিতে দুজন এবং বেনটন কাউন্টিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
More Stories
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
