
কাজী মশহুরুল হুদা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংসদে অনুমোদন হয়েছিল বিদেশের যে দেশগুলোতে রাষ্ট্রদূত ভবন বা কন্সুলেট অফিস বা বিদেশী মিশন ক্রয় করা যায় সেখানে সরকারী দপ্তরগুলো ক্রয় করা হবে। লস এঞ্জেলেসে যখন এনায়েত হোসেন কন্সুলেট জেনারেল ছিলেন, তখন লস এঞ্জেলেসের কন্সুলেট ভবন ক্রয়ের নির্দেশনা আছে। ইতিমধ্যে নিউ ইয়কের্ ইউএসএর মিশন ও কন্সুলেট অফিস ক্রয় হয়েছে। পরবর্তীতে প্রিয়তোষ সাহা কনসাল জেনারেল থাকাকালীন লস এঞ্জেলেসের কন্সুলেট ভবন ক্রয় করা হয় ফেয়ার ফেকস এভিনিউর উপর।
এনায়েত হোসেনের সাথে কথা প্রসঙ্গে বলেছিলাম- কন্সাল ভবন ক্রয় হলে সেখানে যেনো জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপনের ব্যাবস্থা থাকে। বর্তমান ভবনে বঙ্গবন্ধু কালচারাল সেন্টার নামক মিলনায়তন ও লাইব্রেরী উদ্ভোধন হয়েছে।
বর্তমান ভবনে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের আদলে প্রতিকৃতি স্থাপনের প্রস্তাব জানাচ্ছি। বর্তমান ভবনের পেছনে পাকিং লট রয়েছে। একটি রয়েছে রাস্তা সংলগ্ন। যার দুই পাশে জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের প্রতিরূপ সৃষ্টি করা বা বসান সম্ভব (ছবিতে দাগ দিয়ে স্থান চিহ্নিত করা আছে। নিজস্ব ভবনে এগুলো নির্মাণ হলে সিটি থেকে কোন অনুমোদন প্রয়োজন হবে না। এধরণের প্রতিরূপ নির্মিত হলে কন্সুলেট অফিস ও কমিউনিটির মানুষ প্রতিবছর এখানেই জাতীয় দিবসগুলো উদযাপন করতে পারবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
