জাতীয় পার্টির ৪১ সদস্যবিশিষ্ট প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক আজ সোমবার প্রেসিডিয়াম সদস্যদের এই নাম ঘোষণা করেন তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়ামে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন- মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সিগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ),মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), মি. সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা, এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা),আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনি), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্ত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনি), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর) , আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মো. সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), একেএম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।
৮ জন অতিরিক্ত মহাসচিব
প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক ৮ জনকে ৮ বিভাগের জন্য অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে।
যাদের অতিরিক্ত মহাসচিব নিয়োগ করা হয়েছে তারা হলেন- গোলাম কিবরিয়া টিপু (বরিশাল বিভাগ), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফখরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)।
জাতীয় পার্টির অষ্টম জাতীয় কমিটির ক্রমানুসার অনুসারে তালিকা প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুসারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নামের ক্রমানুসার চূড়ান্ত করা হবে।
More Stories
‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি এই প্রস্তাবকে ‘উদারতা’ হিসেবে প্রচার...
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে : নাহিদ ইসলাম
রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার...
জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী
কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরান যুদ্ধের...
জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ-এর প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং এটি বাস্তবায়নে জাতি ও জনগণের কাছে দেওয়া...
ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক
ছুটির দিনেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু যাকাত ব্যবস্থাপনার...
