‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হচ্ছ বিশ্ব অভিবাসী দিবস। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় সৌদি আরবেও পালিত হয়েছে বিশ্ব অভিবাসী দিবস ২০১৯। বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা আলাদাভাবে পালন করে দিবসটি।
বুধবার সকালে বাংলাদেশ দূতাবাস রিয়াদের অডিটোরিয়ামে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সভাপতিত্বে কাউন্সিলর (শ্রম কল্যাণ) মো. মেহেদী হাসানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন দূতাবাসের উপ মিশন প্রধান মো. নজরুল ইসলাম, মিনিস্টার এসএম আনিসুল হক। অনুষ্ঠানে একজন প্রবীণ প্রবাসী বাংলাদেশিকে রাষ্ট্রদূতের চেয়ারে বসিয়ে সম্মান জানানো হয়। দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ফরিদ উদ্দিন আহমেদ, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান সচিব প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সিলর (স্থানীয়) আসাদুজ্জামান, প্রথম সচিব (কনস্যুলার) কাজী নুরুল ইসলাম, প্রথম সচিব (ভিসা) বেলাল হোসেন, প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম এবং প্রথম সচিব (শ্রম কল্যাণ) শফিকুল ইসলাম।
বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস রিয়াদের সেইফ হাউসে আশ্রিত গৃহকর্মীদের খাবার পরিবেশন করা হয়। এদিকে, অভিবাসীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে বুধবার সকাল ৮টায় কনস্যুলেট প্রাঙ্গণে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব কনস্যুলেটের কর্মকর্তাগণ প্রদান করেন। কনসাল জেনারেল উপস্থিত প্রবাসীদের সমস্যাগুলো শুনে যথাবিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এছাড়া কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের উপস্থাপনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে শ্রম কল্যাণ উইং এর কাউন্সিলর আমিনুল ইসলাম, ওআইসি’র রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা কাউন্সিলর মুজিবুর রহমান এবং কাউন্সিলর কামরুজ্জামান।
অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী,জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। দিবসটিকে কেন্দ্র করে কনস্যুলেট পরিচালিত জেদ্দা ও মদিনায় অবস্থিত দুটি সেইফ হাউসে ভোজের ব্যবস্থা করা হয়।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
