রোহিঙ্গা নিযার্তন বন্ধ, জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে গ্রীসে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানী এথেন্সের সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। গ্রীসের বর্ণবৈষম্য বিরোধী সংগঠন ইউনাইটেড মুভমেন্ট এগেইনস্ট রেসিজম এবং ফ্যাসিজমসহ কয়েকটি মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড মুভমেন্ট এগেইনস্ট রেসিজম এবং ফ্যাসিজম এই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারের নির্বিচারে মানব হত্যায় সারা পৃথিবী আজ লজ্জিত। মিয়ানমার সে দেশের রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ পৈশাচিক, বর্বর আচরণ করে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। অথচ এখন মিয়ানমার তাদের ফেরত নিচ্ছে না।
মিয়ানমারের গণহত্যার বিচারের দাবিতে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের
করেছে গাম্বিয়া। সেই মামলার শুনানি ১০,১১ এবং ১২ ডিসেম্বর নেদারল্যাণ্ডের হেগ শহরে অনুষ্ঠিত হচ্ছে। মিয়ানমারের নির্বিচার গণহত্যার প্রতিবাদ, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া এবং জাতিসংঘে বিচারের দাবিতে সব দেশকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। তারা সমাবেশ থেকে মিয়ানমারের গণহত্যা ও লুণ্ঠনকারীদের বিচার ও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়ার দাবি জানান।
সমাবেশে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী মিয়ানমারের অপরাধীদের বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ডও ফেস্টুন প্রদর্শন করা হয়।
গ্রীসে বসবাসকারী বাংলাদেশ, ফিলিপাইন, মিশর, ভারত, পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক, জেলা ও বিভাগভিত্তিক আঞ্চলিক সংগঠন, নারী নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
সমাবেশ শেষে গ্রীসের সংসদ ভবন সিনতাগমার সামনে বিশাল এক মানববন্ধন এবং
প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের পরে গ্রীসের জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনের প্রতিনিধি কাযার্লয়ে একটি স্মারকলিপি দেয়া হয়। গ্রীসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাযার্লয়ে আর একটি স্মারকলিপি প্রদান কর হয়।
গ্রীসে ইউনাইটেড মুভমেন্ট এগেইনস্ট রেসিজম এবং ফ্যাসিজম সংগঠনের পক্ষ থেকে জানানো
হয়, আগামী রবিবার ১৪ ডিসেম্বর তারিখে গ্রীসের সকল মানবাধিকার সংগঠনের উদ্যোগে একটি
বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশেও মিয়ানমারের বিচার এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার
দাবি অত্যন্ত জোরোলো ভাবে তুলে ধরা হবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
