বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাহরাইনে ২০২০ সালে জাঁকজমকভাবে পালন করবে বাংলাদেশ সমাজ। শুক্রবার সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশ সমাজের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন বাবর।
এ সময় সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ সমাজের পক্ষ থেকে সাংবাদিকদের হাতে সমাজ সম্মাননা সনদ তুলে দেয়া হয়। সম্মেলনে সমাজের অতীত বর্তমান ও আগামীর ভবিষ্যত তুলে ধরে বিগত দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম বাবলুসহ সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।সম্মেলনে বলা হয় আগামী ৩০ জানুয়ারির পর্যন্ত নির্দিষ্ট সদস্য সংগ্রহ কমিটির মাধ্যমে বাংলাদেশ সমাজের আজীবন সদস্য, সাধারণ সদস্য, উপদেষ্টা ও সম্মানিত সদস্য সংগ্রহ চলবে। ফেব্রুয়ারিতে এ জি এম অনুষ্ঠিত হবে। বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ-বাহরাইনের মধ্যে বিদ্যমান সংকট নিরসনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মঞ্জুর আহমদসহ সমাজের সকল সদস্য ও সাংবদিকবৃন্দ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
