বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, যেন-তেন নয়, বিদেশে কাজ করতে আগ্রহী প্রশিক্ষিত ও যাছাই-বাছাই করে গৃহকর্মী পাঠানো হবে।
বুধবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত, পুরুষ কর্মীদের জন্য রাষ্ট্রীয়ভাবে চুক্তির স্বাক্ষরের প্রস্তাবসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিয়োগকর্তার বাসা থেকে কোনও গৃহকর্মী পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিলে তাকে পুনরায় ওই নিয়োগকর্তার কাছে ফেরত না দিয়ে বিষয়টি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে জানাতে হবে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ১৫ দিনের মধ্যে ওই গৃহকর্মীকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেবে।
বিদেশে নারী শ্রমিকদের বিদ্যমান প্রশিক্ষণকে আরও কার্যকর ও সময়োপযোগী করা হবে। প্রশিক্ষণে ত্রুটি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করার কথা উঠে আসে বৈঠকে।
সূত্র আরও জানায়, বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলোকে দূতাবাসের কাছে জবাবদিহির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
স্থানীয় কোনও এজেন্সি বাংলাদেশি নারীকর্মী আনতে হলে বাংলাদেশ দূতাবাসের অনুমতির প্রয়োজন হবে। দূতাবাস তথ্য যাচাই-বাছাই করে বিএমইটিকে জানানোর পর ওই এজেন্সি কর্মী আনার অনুমতি পাবে- এমন একটি পরিকল্পনার কথাও বৈঠকে তুলে ধরা হয়।
ভিসা ট্রেডিংকে মানবপাচার উল্লেখ করে তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য ঐকমত্যে পৌঁছেছে দু’দেশ। এছাড়াও, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য বীমাকে আরও বেশি কার্যকরী করার উপর গুরুত্ব দেওয়া হয়। খুব শিগগিরই দুদেশের মধ্যে পুরুষ কর্মীদের বিষয়ে গাইডলাইনমূলক একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে দু’দেশ কাজ করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এখানে উল্লেখ থাকে যে বর্তমানে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে পুরুষ কর্মীদের বিষয়ে কোনও চুক্তি নেই।
বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা।
আর ১৩ সদস্যের সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এসিসট্যান্ট ডেপুটি মিনিস্টার জাবের আল মাহমুদ।
সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুসানাদসহ বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
