আওয়ামী লীগ স্পেন শাখার সদ্য ঘোষিত কমিটিকে প্রত্যাখান করে তৃণমূল আওয়ামী লীগ এর ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ত্যাগী নেতা কর্মীদের বাদ দেয়া ও অবমূল্যায়ণের অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্পেন আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত লোক দেখানো ত্রি বার্ষিক সম্মেলনে দলের প্রবীণ ও পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীদের সম্মেলন কক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি। এ কারণে সম্মেলনে থাকা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আক্তার হোসেন আতা সম্মেলন বর্জন করে চলে এসেছেন বলেও তিনি দাবি করেন। তিনি আরো বলেন, গত ১০ জুলাই স্পেন আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য ২৬ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটির অধিকাংশ সদস্যদের নিয়ে সিদ্ধান্ত হয়েছিল, স্পেন এর সাবেক কমিটি ও বার্সেলোনা শাখার ১২২ জন সদস্যদের ডেলিগেট করে তৃণমূলের মতামতের ভিত্তিতে স্পেন আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। কিন্তু গত ১৮ নভেম্বর ত্রি বার্ষিক সম্মেলন আযোজন করলেও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কৌশলে ঐ দিন কমিটি ঘোষণা না করে পরের দিন ১৯ নভেম্বর কমিটি ঘোষণা দেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের দুই নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আক্তার হোসেন আতা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, এ কে এম সেলিম রেজা, ফারুক আহমেদ মবিন, নূর মোহাম্মদ রিপন, রাসেল দেওয়ান, ইফতেখার আলম, আবুল বাশার, কে এম শফিকুন নূর, মাসুদ কামাল, কাওসার আহমদ প্রমূখ।
পরে উপস্থিত নেতৃবৃন্দের দাবি এবং মতামতের ভিত্তিতে স্পেন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. বোরহান উদ্দিনকে সভাপতি ও একেএম সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ স্পেন শাখার আরেকটি কমিটি ঘোষণা দেয়া হয়।
More Stories
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
রোমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।...
