কানাডার ক্যালগেরিতে বাঙালি অধ্যুষিত এলাকা নর্থ ইস্ট-এ বাঙালি মালিকানাধীন “জাসহান এশিয়ান কুইজিন” নামে নতুন একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলবার্টা’র এমএলএ ইরফান সাবিরসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফিরোজ ইফতেখার জানালেন, প্রবাসে বাঙালির স্বাদ ও চাহিদার কথা ভেবেই মূলত এই রেস্টুরেন্ট দেওয়া, আশা করি বাঙালি চাহিদা মিটিয়ে অন্যান্য কমিউনিটিকেও সেবা দিতে সচেষ্ট হব এই রেস্টেুরেন্টের মধ্য দিয়ে। আপনাদের দোয়াই আমার পাথেয়। উল্লেখ্য, রেস্টুরেন্ট ব্যবসায় অভিজ্ঞ ফিরোজ ইফতেখারের উৎসব নামে আরও একটি রেস্টুরেন্ট ক্যালগরিতে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়। শুধু বাঙালি কমিউনিটি নয়, বিভিন্ন কমিউনিটির প্রচুর সংখ্যক লোকের আগমন ঘটে এই উদ্বোধনী অনুষ্ঠানে।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
