- শাহ আমানতে দেড় কোটি টাকার সিগারেট জব্দ
- পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি কমিশনের
- ১০৬ রানে গুটিয়ে গেল টাইগাররা
- টেকনাফে একদিনে ১ হাজার ৭০৯ মেট্রিক টন পিয়াজ খালাস
- মেয়ের গোসলের ভিডিও ধারণের প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন বাবা
- রানুর ট্রলড হওয়া ছবি নিয়ে মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট
- গুজব ছড়ালে জরিমানা করতে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী
- সিরাজগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু
- আশুলিয়ায় মাছ ধরার জেরে প্রতিপক্ষের হামলা, আহত ৩০
- শাহ আমানতে দেড় কোটি টাকার সিগারেট জব্দ
- পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি কমিশনের
- ১০৬ রানে গুটিয়ে গেল টাইগাররা
- টেকনাফে একদিনে ১ হাজার ৭০৯ মেট্রিক টন পিয়াজ খালাস
- মেয়ের গোসলের ভিডিও ধারণের প্রতিবাদ করতে গিয়ে খুন হলেন বাবা
- রানুর ট্রলড হওয়া ছবি নিয়ে মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট
- গুজব ছড়ালে জরিমানা করতে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী
- সিরাজগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু
- আশুলিয়ায় মাছ ধরার জেরে প্রতিপক্ষের হামলা, আহত ৩০
প্রকাশ : ২২ নভেম্বর, ২০১৯ ১৬:২০
অনলাইন ভার্সন
Share প্রিন্ট করুন
দেশে পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে জাতিসংঘে রেজ্যুলেশন
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে:
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

রেজ্যুলেশনের পক্ষে বক্তব্য দেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
‘প্রাকৃতিক তন্তু উদ্ভিজ্জ ও টেকসই উন্নয়ন’ শিরোনামে পাটসহ প্রাকৃতিক তন্তু ব্যবহার বিষয়ক একটি নতুন রেজ্যুলেশন গ্রহণ করল জাতিসংঘ। এর ফলে বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের ঐতিহ্য পুনরুদ্ধারের পাশাপাশি চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে।
পলিথিনের বিকল্প হিসেবে চটের ব্যাগসহ নানা সামগ্রির বহুল প্রচলনের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যাশা পূরণ হবে বলে এই বিলের গুরুত্ব অপরিসীম-যা বিশ্ব সম্প্রদায়কে অনুধাবন করাতে সক্ষম হলো বাংলাদেশ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহে গত দশক থেকেই বাংলাদেশের পাটের তৈরি দ্রব্য-সামগ্রির বহুল প্রচলনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাট মন্ত্রণালয়ের উদ্যোগে দু’বছর আগেও বছরব্যাপী নানা কর্মসূচি প্রত্যক্ষ করেছে দেশবাসী। সে আলোকেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের সমন্বয়ে জাতিসংঘে বাংলাদেশ মিশন একযোগে চেষ্টা চালাচ্ছিল এই রেজ্যুলেশন পাশের জন্যে।
জাতিসংঘের চলতি ৭৪তম সাধারণ পরিষদের ২য় কমিটিতে ২২ নভেম্বর বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে রেজ্যুলেশনটি গৃহীত হয়। এর আগে বাংলাদেশ এ বছরের সেপ্টেম্বর মাসে রেজ্যুলেশনটি ২য় কমিটিতে উত্থাপন করে। দীর্ঘ প্রায় ৩ মাসের টানা নেগোসিয়েশনে পক্ষে-বিপক্ষের মতামতসমূহকে বিবেচনায় নিয়ে অবশেষে বাংলাদেশ সকল সদস্য রাষ্ট্রসমূহকে এই রেজ্যুলেশন গ্রহণের পক্ষে আনতে সক্ষম হয়। ভারত, চীন, রাশিয়া, আয়ারল্যান্ড, কানাডা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মিশর, নাইজেরিয়াসহ ৬৮টি দেশ রেজ্যুলেশনটির কো-স্পন্সর ছিল।
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম রেজ্যুশেলন যেখানে অর্থনৈতিক ও পরিবেশগতগতভাবে টেকসই এবং সামাজিকভাবে লাভজনক কৃষি পণ্য পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর চ্যালেঞ্জ এবং সম্ভাবতা তুলে ধরা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে প্রাথমিকভাবে রেজুলেশনটিতে পাট এবং অন্যান্য প্রাকৃতিক তন্তু যেমন অ্যাবাকা, কয়ার, কেনাফ, সিসাল, হেম্প ও রামি এর ব্যবহার ও উন্নয়নের কথা বলা হয়েছে যা এতদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রায় অজানাই ছিল।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সর্বসম্মতিক্রমে রেজ্যুলেশনটি গ্রহণ করায় সদস্য রাষ্ট্রসমূহকে ধন্যবাদ জানান।
রেজুলেশনটি গ্রহণের ফলে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে তা জাতিসংঘ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের কাছে সংক্ষেপে তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ। তিনি বলেন, “রেজুলেশনটি পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুজাত পণ্যের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও সুনিপুন ‘গ্লোবাল ভ্যালু চেইন’ এর পথ পাকা করল। এর ফলে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৈশ্বিক বাজারে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের পাটচাষি ও পাট ব্যবসায়ীদের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে”।
স্থায়ী প্রতিনিধি আরও বলেন, এই রেজ্যুলেশন প্রাকৃতিক তন্তু ব্যবহারের সুবিধা আর কৃত্রিম তন্তু যেমন প্লাস্টিক ব্যবহারের অসুবিধা তুলে ধরার মাধ্যমে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখবে। এতে সদস্য দেশসমূহকে পাট ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর ব্যবহার বিষয়ে নতুন নতুন আইন, নীতি ও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যা একটি উল্লেখযোগ্য বিষয়।
দ্বিতীয় কমিটিতে গৃহীত এই রেজ্যুলেশন ডিসেম্বর মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। এখন থেকে দ্বিবার্ষিকভাবে এ রেজুলেশনটি জাতিসংঘে আলোচিত হবে।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
