মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টালের বল রুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামান এবং কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এর কাউন্সিলর (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক রেজাউল করিম রেজা, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদূর রহমান অহিদ, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, সাবেক আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, প্রধান বক্তা কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস কে সেন্টু।
বুকিত বিনতাং শাখা আওয়ামী লীগ সহ- সভাপতি মোস্তাক হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত, আহ্বায়ক কমিটির সদস্য প্রদীপ কুমার এর গীতা পাঠ করেন। ৫২’র ভাষা আন্দোলন ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, কবি আলমগীর হোসেন, নূর মোহাম্মদ ভূইয়া, হুমায়ুন কবির আমির, শাখাওয়াত হোসেন, মাহবুবর রহমান, মুকবুল হোসেন, মানিক এবং মালয়েশিয়াস্থ সকল প্রাদেশিক শাখা কমিটির নেতৃবৃন্দ, বুকিতবিনতাং শাখার সধারণ সম্পাদক জাহাঙ্গীর, পিজে শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ক্লাং শাখার সভাপতি সোহাগ, বাতুকেভ শাখার সভাপতি নাজিমুদ্দিন, পাংসাপুরী শাখার সভাপতি শাহিন, পুচং শাখার সভাপতি মনির হোসেন, রাওয়াং শাখার সাধারণ সম্পাদক এস এম জাকির, কেপং শাখার সভাপতি চান মিয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সদস্য হৃদয়, সোহাগ, জহির, রাজু, সুমনসহ আরও অনেকে।
পরে সকল ভাষা শহীদ, বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চার নেতাসহ সকল বুদ্ধিজীবী এবং সকল শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ সু- স্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য শফিকূর রহমান চৌধুরী। পরিশেষে নেতা কর্মীদের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
