যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ও জন্ম নেওয়া শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের একটি অলাভজনক সংগঠন অংকুর। স্থানীয় সময় শনিবার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ‘কানেক্ট বাংলাদেশ’ নামে এক অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়। এসব শিশুর সঙ্গে এসেছিলেন তাদের অভিভাবকেরাও।
অনুষ্ঠানের অতিথি ও বক্তা সবকিছুই ছিলো আগামী প্রজন্ম। তাদের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও দেশটির উন্নয়ন অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান।
অনুষ্ঠানের আয়োজক ও অংকুর-এর প্রতিষ্ঠাতা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান চিকিত্সক ফেরদৌস খন্দকার বলেন, ‘মাঝে মাঝে নিজের কাছে কেমন যেনো অপরাধী লাগে এই ভেবে যে, আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে প্রিয় দেশটাকে ঠিকভাবে তুলে ধরতে পারছি না। এ কারণে ‘কানেক্ট বাংলাদেশ’ নামে এই উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেটেও এ ধরনের কর্মসূচি নেওয়া হবে। নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে বলবো, বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানাবো।’
মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন এসময় এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এর মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা, বাংলাদেশকে আরও গভীরভাবে জানা ও বোঝার সুযোগ পাবে।’
কণ্ঠযোদ্ধা শহীদ হাসান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকটি গান গেয়ে শোনান। গানের ফাঁকে ফাঁকে তিনি যুদ্ধকালীন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের প্রাণবন্ত সঞ্চালনায় শিশু, কিশোর, তরুণ ও তাদের বাবা মায়েরা কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয়। গান দুটিতে কণ্ঠ মেলান উপস্থিত সবাই। বাংলাদেশের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয় এরপর। ডা. ফেরদৌস খন্দকার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের কাছে বাংলাদেশকে আরো গভীরভাবে পরিচয় করিয়ে দেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
