যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও দুই পুলিশ অফিসার।
বিবিসি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২ টার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।
দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে। এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ঐ এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সাথে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত ৫ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ২ জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছোঁড়ে।
জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি জানিয়েছেন, নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
