কাতারে কর্মরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে মঙ্গলবার শীতকালীন বারবিকিউ পার্টি মিলন মেলায় পরিণত হয় দোহার সালাতা পার্ক।
বাংলা টিভির প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, ডিবিসি নিউজ টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিন ব্যাপারী, গাজী টিভির প্রতিনিধি এমএ সালাম এর যৌথ উদ্যোগে এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বাংলাভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, আরটিভি প্রতিনিধি ইএম আকাশ, প্রথম আলো উপসাগরীয় প্রতিনিধি তামিম রায়হান, সময় টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, যমুনা টিভি প্রতিনিধি আবু হানিফ রানা, নিউজ টুয়ান্টিফোর টিভির প্রতিনিধি মামুনুর রশীদ এবং আমাদের নতুন সময় প্রতিনিধি কাজী শামিম, এটিএন বাংলার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা, ভয়েস বাংলা প্রতিনিধি মো. মানিক ও এস আহসান উল্লাহ সজিবসহ অনেকেই।এসময় গণমাধ্যম কর্মীরা বলেন, সাংবাদিক পেশার মর্যাদা সুরক্ষা এবং সংবাদ কর্মীদের কল্যাণে আমরা যে কোনো সময় ঐক্যবদ্ধ এবং পর্যায়ক্রমে কাতারে একটি বৃহৎ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করবে এ বন্ধন। এসময় ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস ও ২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রবাসে বাংলাদেশের সুনাম বৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
More Stories
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না
‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার...
কোনো আপস নয়, আমরা নতুন করে শুরু করব: মাহফুজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
