যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতর উদযাপন করছেন। সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। অর্থাৎ এবার ২৯ রোজা পালন করলেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা।
সৌদি আরবে চাঁদ দেখার ছয় ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও কানাডায় চাঁদ দেখতে পাওয়ার কথা। এ হিসাব ধরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, অ্যারিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর এসব রাজ্যগুলোতেও মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়। কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এখন সেই বিভেদ আর নেই বললেই চলে।
নিউ ইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ এবং বায়তুল জান্নাহ জামে মসজিদে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
