Read Time:1 Minute, 14 Second

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

“যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি,” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অধ্যাপক ইউনূসের ওপর এই হামলার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, “এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু টেররিস্টরাই করতে পারে।”

সাবেক প্রধান উপদেষ্টাকে এমন হেনস্তা সরকার “হালকাভাবে নেয়নি’ এবং এটি অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ড. ইউনূস ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
Next post আট মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, ২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স
Close