Read Time:4 Minute, 10 Second

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, নির্বাহী পরিচালককে মারধরের হুমকি ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

তবে এদিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় ঘটে এক নাটকীয় দৃশ্য। ভ্যান থেকে নামানোর মুহূর্তে ইনচার্জ এসআই মোরশেদ আলম তাঁকে হাতকড়া ও হেলমেট পরাতে গেলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে বলেন, ‘হাত ধরবেন না, ডোন্ট টাচ মি।’ পরে জোরপূর্বক হেলমেট পরানো হলেও ভ্যানের গেটে এসেই তা ছুড়ে ফেলে দেন তিনি।
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তারমেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি উচ্চকণ্ঠে বলেন, ‘আমি হেলমেট ছুড়ে ফেলে দিয়েছি, সরকারের এই অবৈধ আদেশ মানি না।’ এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং হাত তুলে বিজয়ের চিহ্ন প্রদর্শন করেন।

এজলাসে নেওয়ার পথে নিজের অবস্থান সাফাই করে এই জামায়াত নেতা বলেন, ‘আমি বিমানবন্দরে বিমানের চরম অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে আমাদের থামানো যাবে না। জনগণের অধিকার আদায়ে জামায়াতের সংগ্রাম অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে এক তুলকালাম কাণ্ড ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

আদালতে শুনানিকালে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দরে এক তুলকালাম কাণ্ড ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ্য করে অত্যন্ত উগ্র ভাষায় বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেব… তদবির করে পোস্ট নেন, মাইর খাইতে চান?’ এ ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ডিবির একটি টিম ক্যান্টনমেন্টের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Next post সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
Close