Read Time:1 Minute, 50 Second

দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোটের রাস্তায় নামাটা ‘ম্যাচিউর’ রাজনীতির প্রমাণ নয় বলে মনে করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি বলেছেন, জুলাই সনদ কেন বাস্তবায়ন করল না—এই মুহূর্তে আমি রাস্তায় নেমে যাব, আমি মনে করি এটা একটু ‘ইমমেচিওর’।

আমি মনে করি, বিরোধীরা সরকারের বেকায়দার পজিশনে এডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। সব রাজনৈতিক দলের বুঝতে হবে যে, এই সময় দেশটা কী সংকটের সামনে আছে।

পত্রিকাটির নিয়মিত পডকাস্ট ‘সম্পাদক কহেন’-এ মাহফুজ আনাম বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল সরকার। জামায়াতের অনেক অভিযোগ আছে, তো পার্লামেন্টে অভিযোগ করো।

পার্লামেন্টে অভিযোগ করতে করতে তুমি জনগণের কাছে বলতে থাকো যে, দেখেন আমরা পার্লামেন্টে এটা উত্থাপন করছি, সরকার কিছুই পাত্তা দিচ্ছে না—এভাবে করতে থাকো। তারপরে সংকটটা যখন একটু নিরশন হবে, তখন তুমি রাস্তায় নামো। আজকেই রাস্তায় নামতে হবে? আমি খুব শক্তভাবে বলব যে, এটা ম্যাচিওরড পলিটিক্স আমি মনে করি না। দুর্বল একটা মুহূর্তে এডভান্টেজ নিয়ে সরকারকে আরো কোণঠাসা করা—এটা গণতান্ত্রিক রাজনীতি এবং দেশের ভালোর রাজনীতির অংশ বলে মনে করি না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
Next post যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর প্রতারণা, ৭৬ মাসের কারাদণ্ড
Close