বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।
বুধবার (২৭ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ। তবে এ বিষয়ে কোনো বক্তব্য জানাতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) গেলো ঈদুল ফিতরের একসপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতোদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
এর আগে মঙ্গলবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে ‘ডোনাল্ড ট্রাম’ প্রসঙ্গে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কথা বলার পর বেলা ৩টার দিকে জিনজিরার রসুলপুর থেকে ‘ডোনাল্ড ট্রামকে’ কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে ডোনাল্ড ট্রাম্পকে জিনজিরার রসুলপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্বরন।
More Stories
ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন। আতিকুর...
দেশ ছাড়লেন ড. ইউনূস
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ভোর ৬টা ৫০...
‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে চিড়িয়াখানায়, ফেরত দেওয়া হলো ক্রেতার টাকা
আলোচিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানির হাটে যাচ্ছে না। সেটির নতুন...
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি।...
হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির...
আমিও বলেছি ‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে উল্লেখ করেছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে...
