প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসের সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসের সাক্ষাৎ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনস। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে— বলেও জানানো হয়েছে পোষ্টে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনস। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনস প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ঐতিহাসিক ছবি ও হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। ছবিগুলোর একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে এবং অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রকে দেখা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ মানবিক সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
More Stories
সংসদে উত্তাপ ছড়ালেন পার্থ, বিরোধীদল বললো ‘ভুয়া’
সংসদে বিরোধীদলের সমালোচনা করে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, কেউ যদি আইন না বুঝে, বারবার তাদের বুঝিয়ে লাভ নেই।...
গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ বলা শুরু করব : আসিফ মাহমুদ
গণভোটের রায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...
১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার সুযোগ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৫...
সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং এটি রহিত, স্থগিত বা ‘সংশোধন’ হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার (৫...
তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন— এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক...
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন: নাহিদ ইসলাম
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
