ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পৃথক সাক্ষাতে তিন দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা আহ্বান করেন।
রাষ্ট্রদূত ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে খলিলুর রহমানকে বেইজিং সফরের আমন্ত্রণ জানান।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি দূরদর্শী ও সুষম অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়। রাষ্ট্রদূত ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। খলিলুর রহমান দক্ষিণ এশিয়ার সব দেশের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন।
More Stories
মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে। ফলে দেশের প্রকৃত জিডিপি প্রায় ১ দশমিক ২...
‘জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে...
সংসদে হান্নান মাসউদ : সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিএনপি কি আওয়ামী লীগের মতো হয়ে উঠছে
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০২৬ ঘিরে জাতীয় সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হান্নান...
বাংলাদেশ ব্যাংক-বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগের সমালোচনায় রুমিন ফারহানা
বাংলাদেশ ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার সংসদের বৈঠকে...
হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, যা বলল পুলিশ
জুলাই অভ্যুত্থানের পর থেকে নিরুদ্দেশ থাকা শিরীন শারমিন চৌধুরী দেড় বছরের বেশি সময় পর গ্রেফতার হয়ে গেলেন কারাগারে। সাবেক এই...
দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আজ মঙ্গলবার বিকেলে ভারতের রাজধানী...
