ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএপি চেয়ারম্যানের কার্যালয়ে এসে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন তিনি।
তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি ঢাকা শহরে যতটুকু দেখেছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ উৎসাহ নিয়ে ভোট প্রয়োগ করেছেন।
তিনি বলেন, গত দুদিনে যেভাবে দেখেছি ভোট দেওয়ার জন্য মানুষ লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে গ্রামে ফিরে গেছেন, আমরা প্রত্যাশা করি যে ইনশাআল্লাহ আজ সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।
তারেক রহমান বলেন, এদিন শুধু আমাদের আন্দোলনের সফলতা না, ১৭ বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল … আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য স্মরণীয় দিন।
More Stories
মারা গেছেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল...
রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (...
নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে)...
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে,...
বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না: নাহিদ ইসলাম
কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।...
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...
