বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। রাজ্যটির রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।
সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির সরকার। সেই সিদ্ধান্ত অনুসারে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেপ্তার করা হয়েছে এ ৫০ জনকে।
তবে, গ্রেপ্তারদের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক।
এ ব্যাপারে আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে।
এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার (২৪ মে) আসামের মুড়িগাঁও জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাদেরকে গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক কার্যক্রম শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
