ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের দুটি চিকেন নেক আছে বলে দাবি করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
রোববার (২৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ তথ্য জানান।
হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, যারা ভারতের চিকেন নেক করিডর নিয়ে নিয়মিত হুমকি দেন, তাদের এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশেরও দুটি চিকেন নেক রয়েছে এবং দুটিই আরও বেশি ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের প্রথম চিকেন নেক হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলীয় একটি করিডর, যা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই করিডর যদি কোনোভাবে বিঘ্নিত হয় তাহলে রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
দ্বিতীয় চিকেন নেকের তথ্য তুলে ধরে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার চট্টগ্রাম করিডোর। এটি ভারতের চিকেন নেকের চেয়ে ছোট। করিডরটি ভারতের শিলিগুড়ি করিডরের চেয়েও ছোট এবং অনেক বেশি স্পর্শকাতর।
এর আগে, গত ২২ মে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ভুলে যাবেন না আপনাদেরও (বাংলাদেশ) দুটি চিকেন নেক রয়েছে। আমাদের চিকেন নেকের দিকে তাকালে বা আক্রমণ করলে ভারত আপনাদের দুটি চিকেন নেকেই আক্রমণ করবে।
উল্লেখ্য, চিকেন নেক বা শিলিগুড়ি করিডর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডর, যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর (অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা) সঙ্গে যুক্ত করে।
এই করিডর মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু, তাই এর নাম ‘চিকেনস নেক’। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন (তিব্বতের চুম্বি ভ্যালি)।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
