পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত আর বাড়াতে চায় না ভারত। বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। তিনি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল এই সংঘাতের প্রথম ধাপ। ভারত কেবল সেই হামলার প্রতিক্রিয়াই জানিয়েছে। খবর এনডিটিভির।
পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। তাদের অভিযান শুধু পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতের এই পদক্ষেপ কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করার উদ্দেশ্যে নয়, বরং এটা ছিল প্রথম হামলার একটি উপযুক্ত জবাব।
বিক্রম মিশ্রি আরও জানান, ভারত পেহেলগাম হামলার দায় স্বীকারকারী লস্কর-ই-তৈয়্যবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সম্পর্কে জাতিসংঘকে বিস্তারিত জানিয়েছে। এমনকি যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই হামলা নিয়ে আলোচনা চলছিল তখনও পাকিস্তান টিআরএফের ভূমিকার বিরোধিতা করেছিল। অথচ এই সংগঠনটি দুবার হামলার দায় স্বীকার করেছে।
এছাড়াও পররাষ্ট্র সচিব পাকিস্তান কর্তৃক নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি অতীতের বিভিন্ন ঘটনা ও পাকিস্তানি নেতাদের বক্তব্য তুলে ধরে বলেন, বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র হিসেবে পাকিস্তানের খ্যাতি সর্বজনবিদিত। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবিরোধী তদন্তে বাধা দিয়েছে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
