বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনের এক ফাঁকে তাদের সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সাক্ষাতে সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। ড. ইউনূসকে তিনি বলেন, ‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি।’ এ সময় তারা ডাব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও গভীর হবে।
এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ।
বৈঠকে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
