রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেখানে গিয়ে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর হয়েছেন তারা। ভাঙচুর করা হয়েছে ভবন।
মূলত, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার পরই ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরই মধ্যে সেই ভাষণ শুরু হয়েছে।
শেখ হাসিনার ভাষণ শুরু হয়েছে আজ বুধবার রাত নয়টায়। তবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা রাত সন্ধ্যার পর থেকেই জড়ো হওয়া শুরু করে ধানমন্ডি ৩২ নম্বরে। এ সময় ছাত্র-জনতার জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা।
একপর্যায়ে দরজা ভেঙে ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। শুরু হয় ভাঙচুর। দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায় অনেককে। ভেঙে ফেলা হয় কাচ। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। কেউ কেউ আবার খুলে নিয়ে যান ভবনের দরজা।
গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনার। ওই দিনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
