অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে জাতির স্বপ্ন পূরণ হবে। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) নেতারা। এসময় তিনি এ কথা বলেন।
আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তাকে তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করেন।
এসময় প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানান এবং বলেন যে তার প্রশাসন উত্তরাধিকারসূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে। তবে তিনি নিশ্চিত যে অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। তিনি বলেন, এটা খুব কঠিন পরিস্থিতি, যাতে আমরা এখন রয়েছি। কিন্তু এটাও সবচেয়ে বড় সুযোগ যা আমরা পেতে পারি। আমাদের কাজ কঠিন, কিন্তু অনেক বেশি সম্ভব।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবো। বিশ্ব আমাদের অনুপ্রেরণার জন্য দেখবে এবং আমাদের সঙ্গে আরো ব্যবসা করতে চাইবে।
আইসিসি-বি নেতারা ড. ইউনূসকে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান। তারা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এখন ব্যাংক খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন।
মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে যা ঘটেছে আমরা তার সাক্ষী। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে রয়েছে।
এসময় ড. ইউনূস প্রতিনিধিদলকে জাতি হিসেবে মহানুভবতা অর্জনের জন্য বক্সের বাইরে চিন্তা করতে বলে তিনি বলেন, যদি আমরা তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্ন সত্যি করতে পারবো।
বৈঠকে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক ও মোহাম্মদ হাতেমসহ সিনিয়র ব্যবসায়ী নেতারা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
