অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে রামোন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন।
১৯৮৪ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ড. ইউনূস। সম্প্রতি তার কাছে পাঠানো ফাউন্ডেশনের এক বার্তায় বলা হয়, আমরা রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা একটি অন্তর্ভুক্তিমূলক, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক সরকারের জন্য দেশটির জনগণের আকাঙ্ক্ষার একটি সুস্পষ্ট প্রকাশ।
সভাপতি রামোন ম্যাগসেসে দৃঢ়ভাবে বলেন, আমি বিশ্বাস করি, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নিম্নপর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হয়। কারণ গণমানুষের কল্যাণই সরকারের কাজ। আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য্য সুরক্ষার গুণ এবং সাধারণ মানুষের প্রতি অনুগত ভালোবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলী থাকতে হয়।
বার্তায় বলা হয়, আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সজ্ঞায়িত হোক। যা গুটিকয়েক বিশেষ গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রাখে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
