জাতিসংঘের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।
বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান। এ বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এ সংখ্যাকে দেড়শর আশপাশে বলে দাবি করেছিল।
টেলিফোন আলাপের সময় ড. ইউনূস ও ভলকার তুর্ক এবং তার (ইউনূস) দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
২০০৬ সালে শান্তিতে নোবেলবিজয়ী ইউনূস তুর্ককে জানিয়েছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার।
এ ছাড়া অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
